রবিবার, ৯ আগস্ট ২০২৬

জরিমানা ২ লাখ ২০ হাজার

কর্ণফুলীতে মাংসের দোকান ও বিস্কুট কারখানায় ম্যাজিস্ট্রেটের হানা

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে ফ্রেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেডে নামক একটি বিস্কুট ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট তৈরি, বিএসটিআইয়ের অনুমোদন হীন, বিভিন্ন কোম্পানির নামে পণ্য উৎপাদনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

সোমবার (০৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরপাথরঘাটা এলাকায় অবস্থিত ফ্রেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেডে কারখানায় অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।

এসময় অভিযানে বিএসটিআই এর ইন্সপেক্টর সজীব চৌধুরী, ফিল্ড অফিসার নুরে আলম ফিরোজ, সিএমপি কর্ণফুলী থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, ফ্রেশওয়ে ফুড এন্ড বেভারেজ লিমিটেডের তৈরি খাদ্যপণ্য সারাদেশে সরবরাহ করা হয়। তবে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে এ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের সত্যতা মিলে।

এছাড়া বিএসটিআই লাইসেন্স না থাকা এবং বিভিন্ন কোম্পানির নামে পণ্য উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়। পরে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

একইদিনে চরপাথরঘাটা এলাকার গরুর মাংসের দোকানে ওজনে কারচুপির অভিযোগে মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...