রবিবার, ৯ আগস্ট ২০২৬

জয় দিয়ে আসর শুরু করলো গুজরাট

ক্রীড়া ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। আফগানিস্তান তারকা রশিদ খানের অলরাউন্ড নৈপুণ্যে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। সেই সাথে জয় দিয়ে এবারের আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়নরা।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খায় চেন্নাই। মাত্র ১ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে। এরপর দলের হাল ধরেন রুতুরাজ গায়েকওয়াড। ২য় উইকেটে মঈন আলীর সাথে ৩৬ আর ৩য় উইকেটে বেন স্টোকসের সাথে ২০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়েন রুতুরাজ। মঈন আলী ২৩ আর বেন স্টোকস আউট হন ৭ রান করে। ৪র্থ উইকেট জুটিতে ৩১ বলে ৫১ রান যোগ করেন রুতুরাজ আর আম্বাতি রাইডু। রাইডু ১২ বলে ১২ করলেও ঝড় থামেনি রুতুরাজের। দলীয় ১৫১ রানে যখন তিনি আউট হন তখন তার ব্যক্তিগত সংগ্রহ ৫০ বলে ৯২ রান।

রুতুরাজের আউটের পরপরই ভাটা পড়ে চেন্নাই সুপার কিংসের রান সংগ্রহে। রবীন্দ্র জাদেজা ১ আর শিভম দুবে ১৯ রান করে আউট হলে বড় সংগ্রহের সম্ভাবনা ফিকে হয়ে যায়। তবে শেষ দিকে ক্যাপ্টেন কুল ধোনির ৭ বলে ১৪ রানের ছোট্ট ক্যামিওতে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে চেন্নাই সুপার কিংসের ইনিংস। গুজরাট টাইটান্সের হয়ে রাশিদ খান, মোহাম্মদ শামি আর আলজারি জোসেফ নিয়েছেন ২টি করে উইকেট।

১৭৯ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে গুজরাটের দুই ব্যাটার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। এই দুইজনের ব্যাটে প্রথম তিন ওভারেই স্কোরবোর্ডে ৩০ রান তুলে ফেলে গুজরাট। তবে দলীয় ৩৭ রানে রাজবর্ধনের বলে শিভাম ডুবের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ২৫ রানে ফেরেন সাহা। তার বিদায়ের পর সাই সুদর্শনকে নিয়ে জুটি গড়েন গিল। ৫৩ রানের জুটি গড়ে দলীয় ৯০ রানে সুদর্শন ও দলীয় ১১১ রানে হার্দিক পান্ডিয়ার বিদায়ে চাপে পড়ে গুজরাট। তবে সেই চাপ সামাল দিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন গিল।

দলীয় ১৩৮ রানে আউট হওয়ার আগে ৩৬ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। এরপর বিজয় শংকর -রশিদদের ব্যাটে ভর করে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় গুজরাট। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাজবর্ধন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...