রবিবার, ৯ আগস্ট ২০২৬

পাকিস্তানে যাকাত নেয়ার সময় পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের করাচিতে রমজান উপলক্ষে যাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন নারী এবং তিন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শুক্রবার (৩১ মার্চ) শহরের নৌরুস মোড়ের একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। এ নিয়ে দেশটিতে গত এক সপ্তাহে পদদলিত হয়ে ২২ জনের মৃত্যু হলো।

ডনের প্রতিবেদনে বলা হয়, যাকাত সংগ্রহ করতে সকাল থেকেই ওই কারখানায় শত শত মানুষ জড়ো হতে থাকেন। একপর্যায়ে মানুষ আতঙ্কিত হয়ে একে অন্যকে ধাক্কা দেওয়া শুরু করলে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও। তবে পুলিশ জানিয়েছে এ ঘটনায় তদন্তকাজ প্রক্রিয়াধীন রয়েছে।

কিয়ামারি ডেপুটি কমিশনার মুক্তিয়ার বলেন, কোম্পানির প্রতিষ্ঠাতা এ ধরনের কর্মকাণ্ডের জন্য জেলা প্রশাসনের থেকে কোনো অনাপত্তিপত্র নেননি, এমনকি নিরাপত্তাও চাননি।

তিনি আরও জানান, কোম্পানির সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কোম্পানির মালিককেও এর জন্য জবাবদিহি করতে হবে।

দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। জীবন নির্বাহ ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় লাখ লাখ মানুষ তিন বেলার খাবারের জোগান দিতেই হিমশিম খাচ্ছেন। এ জন্য রমজান উপলক্ষে গত সপ্তাহে যাকাত বিতরণ কর্মসূচি চালু হলে প্রতিদিনই বিতরণ কেন্দ্রে অনেক মানুষ জড়ো হচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...