রবিবার, ৯ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা  আঃ মজিদ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙ্গামাটির  কাপ্তাই উপজেলার  বীর মুক্তিযোদ্ধা  মো.আবদুল মজিদের  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩১মার্চ)  দুপুর আড়াই টায় জুমার নামাজ  শেষে কাপ্তাই  নতুন বাজার মাঠে তাঁকে পুলিশের পক্ষ হতে  রাষ্ট্রীয় সালাম প্রদান করা  হয়।

এসময়  কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে  ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী,  কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  মো: নূরে আলম, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে একাত্তরের রণাঙ্গনের এই অকুতোভয় সৈনিককে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় পতাকা দিয়ে তাঁর কফিন ঢেকে দেন। শ্রদ্ধাকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এর প্রতিনিধি ও সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বীর মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল  ৭২ বছর।

তাঁর  বড় ছেলে মনির হোসেন জানান,  বাবা ব্রেইন স্ট্রোক করায়  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। এবং বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০মিনিটে মারা যান।

এদিকে তাঁর নামাজের জানাযা শেষে  পরে বিকাল ৩ টায় কাপ্তাই  লগগেইট এলাকায় তাঁর দাফন  সম্পন্ন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...