আইরিশদের বিপক্ষে আগের দুই ম্যাচে উড়ন্ত সূচনা পেয়ে বাংলাওয়াশের লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশের ওপেনাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচও আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন। তবে শুরুতেই পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ৪১ রান করেছে টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসানও ৬ বলে ৬ রান করেই ফিরেছেন সাজঘরে।
বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও শামীম হোসেন।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথিউ হামফ্রেস ও বেঞ্জামিন হোয়াইট।
