রবিবার, ৯ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় নির্মাণাধীন একতলা বাড়ির দেয়ালে প্লাষ্টারের কাজ করার সময় পড়ে গিয়ে মেহেদি হাসান (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাইয়ারখিল নয়াপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (৩০মার্চ) বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,আজ বৃৃহস্পতিবার বিকালে উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকার আয়ুব সওদাগরের নির্মাণাধীন একতলা পাকা বাড়ীর দেয়ালে প্লাষ্টারের কাজ করার সময় মেহেদী হাসান হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য উপজেলার কেরানীহাটস্থ আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্বজনরা হাসপাতালে থেকে লাশ তার ছদাহা ইউনিয়নের মিঠার দোকানস্থ নানার বাড়িতে নিয়ে যান।

উপজেলার ছদাহা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মো.তৌহিদুল ইসলাম নির্মাণ শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বিষয়টি অবগত নন বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...