বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইফতার পার্টির টাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ইফতার পার্টির পরিবর্তে দিনমজুর-নির্মাণ শ্রমিক, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর ৭০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন

গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর দু:স্থ, অসহায়, অস্বচ্ছল, ছিন্নমূল, দিনমজুর, নির্মাণ শ্রমিক, হোটেল-রেস্টুরেন্ট বয়, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ৭০০ (সাতশত) পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট, ছোলা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব চক্রবর্তী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

রেড ক্রিসেন্ট, সিপিপি ও মানবিক চট্টলা, তৃণমূল সামাজিক সংস্থা এর স্বেচ্ছাসেবকগণ উপহার সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতিবছর রমজানে সরকারি-বেসরকারি ঊর্ধতন কর্মকর্তা, জন প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে চট্টগ্রাম জেলা প্রশাসন ইফতার পার্টির আয়োজন করা হয়।

এ বছর ইফতার পার্টি আয়োজন না করে বরং ইফতার পার্টির জন্য বরাদ্দকৃত টাকায় দু:স্থ, অসহায়, অস্বচ্ছল, ছিন্নমূল, দিনমজুর, নির্মাণ শ্রমিক, হোটেল-রেস্টুরেন্ট বয়, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ৭০০ (সাতশত) পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় মানুষকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট জনাব মোঃ মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বলেন: পবিত্র রমজানে প্রতিদিনই বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার পার্টির আয়োজন করছে।

এসকল ইফতার পার্টির পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং আয়োজনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে তিনি এই অর্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফফর আহমদ বলেন: ইফতার পার্টির পরিবর্তে সমাজের গরীব-দুঃখীদের সাহায্য-সহযোগিতার জন্য জেলা প্রশাসন, চট্টগ্রাম এর মতো উদ্যোগ প্রশংসনীয়।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের বিত্তবানদের রমযান সহ সারা বছর এ ধরণের কল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এই সফর চূড়ান্ত হয়েছে বলে বাসস’কে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...