সাতকানিয়ায় পবিত্র রমজান মাসে উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবাব বিকেলে উপজেলার কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা ।
এসময় পন্যের মূল্য তালিকা না থাকা ও দোকানের বাইরে সড়কের উপর তরমুজ ও মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯,দণ্ডবিধি ১৮৬০ এবং কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী ছয়টি মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ- জোহরা বলেন, রমজান মাসে পূণ্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
অভিযানে উপজেলা সেনিটারী ইন্সপেক্টর সারওয়ার কামাল,পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
