রবিবার, ৯ আগস্ট ২০২৬

উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ৩ রোহিঙ্গা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরি পাড়া এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ৩ রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয় আরও এক রোহিঙ্গা। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উখিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বুধবার ভোর রাতে মুহুরি পাড়া এলাকায় এই মর্মান্তিক পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।

নিহত রোহিঙ্গারা হলেন,কুতুপালং লম্বাশিয়া ১ নং ক্যাম্পের মৃত আবদুল মতলব এর ছেলে জাহিদ হোসাইন(২৩)ও রাবেয়া খাতুনের ছেলে সৈয়দ আকবর (২০)।আরেকজনের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়,আবদুল মান্নান প্রকাশ টনা ও নেছার আহমদ বনবিভাগকে ম্যানেজ করে রাত ও ভোরে ৩০ জন রোহিঙ্গা শ্রমিক দিয়ে দীর্ঘদিন ধরে বিশাল পাহাড় কেটে আবুল বলির ছেলে ভুলু সওদাগর ও নুর মোহাম্মদ বলি ডাম্পার যোগে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের টনক নড়েনি।

উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান,পাহাড় ধ্বংসে রোহিঙ্গা নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটা লাশ পাওয়া যায়,পরে ৪ ঘন্টা পর মাটি সরিয়ে আরেক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়।ভোরে নিহত আরেক রোহিঙ্গার লাশ অন্য রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যায়।

এব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান,পাহাড় ধ্বংসে রোহিঙ্গা নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রোহিঙ্গার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান,পাহাড় ধ্বংসে রোহিঙ্গা নিহতের ঘটনায় আবদুল মান্নান প্রকাশ টনা ও নেছার আহমদ এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...