রবিবার, ৯ আগস্ট ২০২৬

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের

ক্রীড়া ডেস্ক

ওয়ানডেতে নাস্তানাবুদ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে একই স্বাদ দিতে চায় টাইগাররা। ফরম্যাটের মেজাজ অনুযায়ী মারকাটারি ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বলে জানালেন টাইগার কোচ হাথুরু। আর ওয়ানডের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন শুরুর আশায় আইরিশরা।

চট্টগ্রামে সোমবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।

টিম বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে। টি-টোয়েন্টতে রেকর্ড তলানির দিকেই। তবে তরুণদের হাত ধরে বদলে যাওয়ার গল্প লিখছে সাকিবরা। টি-টোয়েন্টিতে ইংলিশদের ধবল ধোলাই করাই তার প্রমাণ।

পরের সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা ওয়ানডেতে আয়ারল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছে। এবার টি-টোয়েন্টি মিশন।

আইরিশদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। ৫ বারের দেখায় তিন ম্যাচেই জয়। এক হার আর বাকিটা পরিত্যক্ত।

সংবাদ সম্মেলনে বাইশ গজে ঝড় তোলারই ইঙ্গিত দিলেন কোচ হাথুরু। প্রশ্নের উত্তরে আইপিএলের বিপরীতে দেশের খেলাকেই প্রাধান্য দেয়ার কথা জানান তিনি।

টি-টোয়েন্টি অটো চয়েস আফিফের বাদ পড়ায় সমালোচনা হয়েছে বেশ। জবাবে জানালেন, দলে থাকতে হলে সেরাটাই দিতে হবে।

এদিকে, টি-টোয়েন্টির প্রস্তুতি বেশ ভালোভাবেই নিয়েছে আইরিশরা। ওয়ানডে খোয়ালেও, ২০ ওভারের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা।

বাংলাদেশকে বিপদজনক হিসেবে না দেখে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় আয়ারল্যান্ড।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...