রবিবার, ৯ আগস্ট ২০২৬

টেকনাফে মুক্তিপণে ফিরল অপহৃত দুই শিশুসহ ৩ জন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার দুই শিশুসহ তিনজন ৩ লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে। 

রবিবার (২৬ মার্চ) বিকালে মুক্তিপণ নিয়ে দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার জানান, মুক্তি পাওয়া তিনজন হলো- টেকনাফের দমদমিয়ার বাসিন্দা কবির আহমেদের ছেলে রিদুওয়ান সবুজ, একই এলাকার মৌলানা আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা এবং দমদমিয়া ন্যাচারাল পার্ক এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে রহমত উল্লাহ।তাদের মধ্যে রহমত উল্লাহকে বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় অপহরণ করা হয়। শনিবার (২৫ মার্চ) বিকালে সবজু ও মোস্তফাকে অপহরণ করা হয়।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী জানান, শনিবার বিকালে দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকায় ঘুরতে যায় দুই বন্ধু নুরুল মোস্তফা ও রিদুওয়ান সবুজ। এসময় মুখোশ পরা একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাদেরকে অস্ত্রের মুখে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অপহৃত মোহাম্মদ ছৈয়দকে তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও একই দিন ওই এলাকা থেকে রহমত উল্লাহকে অপহরণ করা হয়েছিল। তারা তিনজন রবিবার ঘরে ফেরেন বলে তাদের স্বজনরা জানান। স্বজনরা বলছেন, তিন লাখ ১০ হাজার টাকার মুক্তিপণের বিনিময়ে তারা ফিরেছেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘হ্নীলার দমদমিয়ার ন্যাচারাল পার্ক এলাকা থেকে অপহরণের খবর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানতে পারি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।এ নিয়ে ছয় মাসে টেকনাফের পাহাড়কেন্দ্রিক ৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...