বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা শাখার আয়োজনে প্রতিবছরের মত এবারও ১ম রমজান থেকে জেলার সাধারণ রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।
এরই ধারাবাহিকতা ২৫শে মার্চ শনিবার জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্ছে ছাত্রলীগের আয়োজনে মাস ব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষ হতে ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে পুরো রমজানে মাস ব্যাপি জেলার সর্বস্তরের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন,ও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সাধারণ রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করে আসছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউছার সোহাগ,জেলা ছাত্রলীগ সভাপতি অং ছাইং উ পুলু,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক,বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক টিপু দাশ সহ জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক জানান , পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর পক্ষ হতে প্রতি বছরের ন্যায় এবারো জেলা ছাত্রলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে জেলার সকল জনসাধারণের শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।এ সময় প্রায় ৩ শতাধিক সাধারণ মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
