হাটহাজারীর কৃষি জমির টপসয়েল কাটার দায়ে সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪মার্চ) বিকেলে উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংবাদ পেয়ে সরেজমিন দেখা যায় রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন,কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
