শনিবার, ৮ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বন্ধ বালুমহাল হঠাৎ ইজারা

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় বালুমহাল ইজারা বন্ধের এক বছর পার না হতেই জনমত উপেক্ষা করে পুনরায় ইজারা আহ্বান করায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতঘর নদী গর্ভে  বিলীনের আশঙ্কায় আবারও অতীতের ন্যায় চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। এলাকাবাসীর পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মুক্তিযোদ্ধা- আওয়ামীলীগ নেতা আলাদাভাবে এ আবেদন করেন। এলাকাবাসীকে  নিরাপদ ও ঝুঁকিমুক্ত রাখতে এ ইজারা দ্রুত বাতিলের দাবী জানিয়েছেন উপজেলার নলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আতংকিত ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্যও ইজারা প্রক্রিয়া বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসককে সুপারিশ করেছেন।

নলুয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. লেয়াকত আলী ডলু নদীর ৪ নং বালি মহাল ইজারা বন্ধের জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদনে সুপরিশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। আবেদনে তিনি উল্লেখ করেন- ইতোপূর্বে ডলু নদী থেকে বালু উত্তোলনের ফলে ৪ ও ৫ নং ওয়ার্ডের শত শত বসতঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলনের ফলে বন্যার পানির তোড়ে নদীর পাড় ভেঙে ফসলী ও কৃষি জমি নষ্ট হয়ে নিঃস্ব হবে অনেক পরিবার। বর্তমান সরকার ডলু নদীর ভাঙন রোধে ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ ধ্বংস ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প অকেজো হওয়ার আশংকা রয়েছে। বালু মহাল দখল-বেদখল, উত্তোলন ও বিক্রি নিয়ে এলাকায় চাঁদাবাজি, মাদক দ্রব্যের বিস্তার ও খুন-খারাবি সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটবে। অতীতে এমন ঘটনার অনেক নজির রয়েছে।

অপরদিকে, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়াও জেলা প্রশাসকের নিকট চেয়ারম্যানের মতো প্রায় একই অভিযোগ দায়ের করে বালু মহাল-৪ এর ইজারা প্রক্রিয়া বন্ধ করে এলাকার জনগনকে উল্লিখিত সমস্যাসমূহ থেকে পরিত্রাণে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে আহমদ মিয়া বলেন, স্থানীয় জনমত উপেক্ষা করে যদি কেউ হঠকারী সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ করব। বন্ধ বালু মহাল আবার ইজারা দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের সাথে আলাপ ও তাদের বিভিন্ন অভিযোগ থেকে জানা যায়, বিগত বছরগুলোতে ডলু নদীর ৩ ও ৪ নং বালু  মহাল ইজারার কারণে নদীর দুই তীরে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। এতে অনেকের  বসত ভিটে ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। অসংখ্য পরিবার একমাত্র সহায় সম্বল হারিয়ে পথে বসেছে। এ ছাড়া ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বালুমহাল দখল-বেদখল নিয়ে অনেক সময় ঘটে সন্ত্রাসী কার্যকলাপ। এতে অনেকেই গোলাগুলিতে আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন গত বছর ডলু নদীর ৩ ও ৪ নং বালুমহালের ইজারা বাতিল করে। ওই সময় ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা নদভীর প্রচেষ্টায় জেলা প্রশাসন বালুমহাল দুটির ইজারা স্থাগিত করে। কিন্তু হঠাৎ এ বছর জেলা প্রশাসন ডলু নদীর বালুমহাল-৪ ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্যান্য বালুমহালের সঙ্গে। তবে ৩ নং বালু মহালের ইজারা বিজ্ঞপ্তি এবার প্রকাশ করা হয়নি।

তাদের অভিযোগ, ৪ নং বালুমহাল ইজারা নেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী চক্র তৎপর। তারা দীর্ঘদিন থেকে অবৈধ ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বালু বিক্রি করেছে। তাদের ভয়ে প্রতিবাদ করার কেউ  সাহস পায় না। তাদের বিরুদ্ধাচারণ করলেই বিভিন্নভাবে হয়রানি করা হয়। এর ফলে নদীর দুপাড়ে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। অনেকের বাড়িঘর বিলীন হয়েছে।

বিষয়টি বিবেচনায় নিয়ে এলাকাবাসীর বাড়ি ঘর রক্ষায় শিল্পগ্রুপ কেএসআরএমের কর্ণধার মোহাম্মদ শাহজাহান পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় নিজস্ব অর্থায়নে কয়েক কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ করেছেন। বর্তমানে এটিও ঝুঁকির মুখে। এবার ডলু নদীর বালুমহাল-৪ ইজারা দেওয়া হলে ভাঙনে এটিও বিলীন হতে পারে, এমন আশংকা স্থানীয়দের। তারা মনে করেন, উপজেলা প্রশাসন সরেজমিন তদন্ত না করেই প্রভাবশালীদের চাপ কিংবা অর্থের কাছে নতি স্বীকার করেছেন। না হয় গণবিরোধী এমন সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারে না প্রশাসন।

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ করিম বলেন, আমরা অনেক বালুমহালের ইজারা বন্ধ রেখেছি। জেলা প্রশাসন কোন বালুমহাল ইজারা দেবে কোন মহাল ইজারা দিবে না তা ঠিক করে না। উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসন ইজারা প্রক্রিয়া শুরু এবং সম্পন্ন করে। তবু বিষয়টি নিয়ে যেহেতু আপত্তি উঠেছে তা আমাদের বিবেচনায় থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...