শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিশাখাপত্তনমে দুঃস্বপ্ন ভারতের, ১০ উইকেটে হার

ক্রীড়া ডেস্ক

বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের আগুন ঝড়ানো বোলিংয়ে স্বাগতিক ভারতকে লজ্জাজনক হারের স্বাদ দিলো অস্ট্রেলিয়া।

রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতকে। ম্যাচে ৫৩ রানে ৫ উইকেট নেন স্টার্ক।

এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে ভারতকে ১০ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো অসিরা। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিলো ভারত।

বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় বলেই ভারতের ওপেনার শুভমান গিলকে খালি হাতে বিদায় দেন স্টার্ক। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করে ২৯ রানের জুটি গড়েন অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পঞ্চম ওভারে রোহিতকে ১৩ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্টার্ক।

রোহিতের পর সূর্যকুমার যাদবকে খালি হাতে ও আগের ম্যাচে দলের জয়ে অবদান রাখা লোকেশ রাহুলকে ৯ রানে থামান স্টার্ক। স্টার্কের তোপে ৪৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

স্টার্কের দেখানো পথে হেঁটে পরের দিকে ভারতের ৫ উইকেটের পতন ঘটান দুই মিডিয়াম পেসার সিন অ্যাবট ও নাথান এলিস। হার্ডিক পান্ডিয়াকে ১ রানে শিকার করেন অ্যাবট। এক প্রান্ত আগলে লড়তে থাকা বিরাট কোহলিকে ৩১ রানে থামিয়ে দেন এলিস। ৩৫ বল খেলে ৪টি চার মারেন কোহলি।

দলীয় ৭১ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে কোহলির বিদায়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ভারত। কিন্তু রবীন্দ্র জাদেজার ১৬ ও অক্ষর প্যাটেলের অপরাজিত ২৯ রানে ১শর নীচে গুটিয়ে যাবার লজ্জার থেকে রক্ষা পায় ভারত। শেষ পর্যন্ত ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বনিম্ন দলীয় রান ভারতের।

ভারতের শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে শিকার ইনিংসে ৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট পূরন করেন স্টার্ক। ওয়ানডে ক্যারিয়ারে নবম ও ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন তিনি। অ্যাবট ৩টি ও এলিস নেন ২ উইকেট।

আরও পড়ুন: পতনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের আরও ২০০ ব্যাংক

১১৮ রানের টার্গেট, টি-টোয়েন্টি মেজাজে স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। ১১ ওভারে অবিচ্ছিন্ন ১২১ রান তুলে দলের জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ২৩৪ বল বাকী রেখে জয় তুলে নেয় অসিরা। বল বাকী বিবেচনায় এটি তৃতীয় বড় জয় অস্ট্রেলিয়ার। আর বলের হিসেবে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার ভারতের।

১০টি চারে ৩০ বলে ৫১ রান করেন হেড। ৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন মার্শ। ৬টি করে চার-ছয় মারেন মার্শ।

আগামী ২২ মার্চ চেন্নাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...