বুধবার, ২৯ জুলাই ২০২৬

সাম্প্রদায়িকতা রুখতে চাই সম্প্রীতির ঐক্য: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ তার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে অসাম্প্রদায়িকতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে প্রতিষ্ঠার সুফল পাচ্ছি আমরা। তবে স্বাধীনতা বিরোধী শক্তি দেশের এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে তৎপর। আমাদের সবাইকে মিলে এই অসুর শক্তিকে দমন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষার সংগ্রামে শামিল হতে হবে। সুতরাং সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়তে চাই সব ধর্মের মানুষদের মধ্যে সম্প্রীতির ভিত্তিতে ঐক্য।

আজ রোববার “রাণী রাসমনি বারুণী স্নানঘাটে” মহাতীর্থ বারুণী স্নান উৎসব ও মেলায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব কথা বলেন।

এসময় উৎসবে উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এবং মোহাম্মদ ইসমাইল। সে সময় তাঁরা এলাকার উন্নয়ন কর্মকান্ডের বিবরণ এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে মেয়রকে অবহিত করেন। আরো উপস্থিত ছিলেন সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদযাপন পরিষদের সভাপতি ডা. বিজন কান্তি নাথ ও সাধারণ সম্পাদক মিলন কান্তি দাশসহ সদস্যবৃন্দ।

মেয়র কাউন্সিলরবৃন্দকে সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নান উৎসবের জন্য স্থায়ী ঘাট নির্মাণে সহযোগিতা করার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...