বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রমজানে নিত্যপণ্যের দাম বাড়ালেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রয়োজনের চেয়ে দেড় গুন বেশি তেল ও চিনি মজুদ আছে, পেঁয়াজের সরবরাহও যথেষ্ট। তাই রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

মুরগি ও গরুর মাংসের দাম কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এরপরও কেউ দাম বাড়ালে ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন মন্ত্রী।

রোববার (১৯ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

সামগ্রিকভাবে বেশ কিছুদিন ধরেই নিয়ে নিত্যপণ্যের বাজার ঊর্ধমুখি। এতে নাকাল সাধরণ মানুষ। তাই রমজান সামনে রেখে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর এই যৌথসভা। অংশ নেন ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারের উর্ধতন কর্মকর্তারা।

পরে এ বিষয়ে বিস্তারিত জানান বানিজ্য মন্ত্রী। তিনি বলেন, চিনির দাম সহনীয় করতে শুল্ক সহায়তা দিয়েছে সরকার। এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলে আশা করেন তিনি।

রমজান আসলে পেঁয়াজ ও বেগুনের দাম বেড়ে যায়। মহাসড়কে পণ্যবাহী গাড়ীতে চাঁদাবাজিও চলে। এসব চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘রমজানে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে সরকার নানাভাবে চেষ্টা করছে। দাম বৃদ্ধি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সরকারের কাছে যে মজুত আছে, তাতে কোনোভাবেই দাম বাড়বে না। যদি কেউ সুযোগ নেয় (দাম বাড়ায়), তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

ডিম ও মাংসের দাম বাড়লেও এই পণ্য দেখাশোনার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের নয়, তবুও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির দামের উপর থেকে যে ৫ ভাগ ট্যারিফ কমানো হয়েছে, সেটার প্রভাব রমজানের শুরু থেকেই বাজারে থাকবে। এটা বাণিজ্য মন্ত্রণালয় আগামীকাল সোমবার থেকে কঠোরভাবে মনিটরিং করবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, রমজানে ১ কোটি দরিদ্র পরিবারকে মাসে দুই বার কম দামে টিসিবির পণ্য দেওয়া হবে। এখন যা দেওয়া হয় মাসে একবার করে। এটার প্রভাব বাজারে পড়বে বলে মনে করেন তিনি।

প্রয়োজনের বেশি পণ্য না কেনার অনুরোধ জানিয়ে রমজানে সবাইকে সংযমী হওয়ার আহবান জানান বাণিজ্যমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...