বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ২; আহত ২০

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির মানিকছড়িতে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত হয়েছে। আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের সদর হাসপাতালে প্রেরণ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে বাসের চাপায় আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে ৪ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের যাত্রীরা জানান, সকালে চট্টগ্রামের ভাটিয়ারীর একটি ইটভাটার শ্রমিক রাঙ্গামাটিতে দিনভর ঘুরার পরে সন্ধায় ফেরার পথে মানিক ছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে গেলে এ ঘটনা ঘটে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,  মানিকছড়িতে বাসটি উল্টে যায়।খবর পেয়ে আমরা সেখানে গিয়ে আহতদের সদর হাসপাতালে প্রেরণ করি। বাসের নিচে চাপা পড়া পর্যটকদের উদ্ধার করছি।

রাঙ্গামাটি কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মোঃ আখতার জানান, চট্টগ্রাম শহর থেকে রাঙ্গামাটি আসা পর্যটকরা রাঙ্গামাটিতে ঘুরতে আসে। ফিরার সময় বাসটি মানিক ছড়ি এলাকায় উল্টে যায়। ঘটনা স্থলে বাসের নিচে চাপা পড়ে আছে ২ জন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...