কর্ণফুলীর শিকলবাহার গণেশ শীলের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই এলাকার ৩টি টিনশেডের ঘর আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে একটি কক্ষে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। এর কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িসহ তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। বাড়ি ৩টি লাগোয়া হওয়ায় দ্রুত আগুন বিস্তৃত হয়। পরে আগুন নিভিয়ে ফেলে।
শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. নুরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এতে ৩টি ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
