চট্টগ্রামের কর্ণফুলীতে ওজনে কারচুপি করায় ও মূল্য তালিকা না রাখায় ২টি মুদি দোকান ও ২ টি মাংসের দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১৫ মার্চ ) বিকেলে উপজেলার শিকলবাহা ও ফকিরনীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ।
অভিযানের বিষয়টি ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদেই নিশ্চিত করেছেন।
ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, ওজনে কারচুপি ছাড়াও মুদি দোকান ও মাংসের দোকানগুলিতে মূল্য তালিকা ছিল না। মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করে এ অভিযান চালানো হয় এতে বিভিন্ন অপরাধে ২ টি মুদি ও ২ মাংসের দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
