শনিবার, ৮ আগস্ট ২০২৬

জামিনে এসে বাদীর পরিবারকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় যুবকের হাত বিছিন্ন করা মামলার ৩ আসামি জামিনে এসে বাদির পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এতে প্রাণনাশের হুমকিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাদীর ভাই মো. হাসান।

মঙ্গলবার দুপুরে সিএমপির কর্ণফুলী থানায় তিনি জিডি করেন। যার জিডি নং – ৫৬৮।

ভুক্তভোগী মো. হাসান জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খোয়াজনগরে তাদের বাড়ি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত (১৩ ফেব্রুয়ারি) তার আপন ছোট ভাই মো. হোসেনের হাত বিছিন্ন করে আসামিরা। পরে তার বোন বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মো. হাসান বলেন, ‘মামলার আসামিদের মধ্যে সাহাবুদ্দিন, মো. নাজু, মামুনসহ ৩ জন সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে এসেছেন। আসামিরা এখন মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। রাজি না হওয়ায় তারা হাসানের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন।’

জিডি ও হুমকির বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. দুলাল মাহমুদ বলেন, বাদীর পরিবারকে হুমকি দেয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের দীঘিরপাড় এলাকার তিন রাস্তার মোড়ে হামলাকারীরা মো. হোসেন নামের এক যুবককে হত্যার উদ্দেশে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন।

আহত মো. হোসেন কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়ন খোয়াজনগর গ্রামের জাহাঙ্গীর মেম্বারের বাড়ীর মৃত মো. ইয়াছিনের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...