শনিবার, ৮ আগস্ট ২০২৬

উখিয়ায় মুহুরী পাড়ায় প্রভাবশালী ভূমিদস্যুদের থাবায় ক্ষতবিক্ষত পাহাড়,স্থানীয়রা আতঙ্কে

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

উখিয়ার সর্বত্র সরকারী মালিকানাধীন বনভূমি একের পর এক বেহাত হয়ে পড়ছে। স্থানীয় বন বিভাগ সেই কথিত জনবল সংকটের দোহাই দিয়ে পার পেয়ে যাচ্ছে। পাহাড় কেটে মাটি পাচার, বন ভূমির শ্রেণি পরিবর্তন ঘটিয়ে ঘর বাড়ীসহ অবৈধ স্থাপনা নির্মাণ, জবরদখল সমানে চললেও যথাযথ আইনী ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না।

বিশেষ করে ২০১৭ সালে ব্যাপকহারে রোহিঙ্গা আগমন ও আশ্রয়ের সুযোগে স্থানীয় ভূমিদস্যুরা অধিকহারে সরকারী মালিকানাধীন বনভূমি জবরদখলের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। কারো বসত ভিটা, দোকান পাঠ বা সরকারি বেসরকারী স্থাপনা নির্মাণসহ সবধরনের কাজে মাটি ভরাট ও অনান্য কাজে অবাধে ব্যবহার করা হচ্ছে বন বিভাগের পাহাড়ী মাটি। সরকারী পাহাড়ী মাটি কাটা, পরিবহন, পাচার, বিক্রিতে এলাকা ভিত্তিক একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে।

এসব সিন্ডিকেটের লোকজন জায়গায় জায়গায় সংশ্লিষ্টদের অনৈতিক ম্যানেজ করে এসব অপকর্ম চালানোর অভিযোগ পাওয়া গেছে। সরকারী বনভূমি জবরদখলকারী সিন্ডিকেট গুলো অধিকতর বেপরোয়া ভাবে কাউকে কোন ধরনের তোয়াক্কাই করছে না। এমনকি সরকারী বনভূমি সংলগ্ন স্থানীয় লোকজনের মালিকানাধীন জায়গা জমিও এসব ভূমিদস্যুদের কবল থেকে রেহায় মিলছে না।

উখিয়ার রাজাপালং ইউনিয়নের মুহুরী পাড়া স্থানীয় ক্ষতিগ্রস্ত নুর নাহার,শাহজালাল,ফাতেমা বেগম,হুসনে আরা,জেকলিন মর্জিনা,ফরিদা বেগম প্রভাবশালী ভূমিদস্যু সন্ত্রাসীদের অত্যাচারে ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রতিবেদককে বলেন, নব্য কালো টাকার মালিক হওয়া একই গ্রামের প্রভাবশালীরা রাত দিন এসব পাহাড় কেটে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তারা ভোরে প্রতিনিয়ত পাহাড় কাটায় আমাদের বাড়ি ঘর যেকোন মুহূর্তে ভেঙ্গে পড়ে যেতে পারে তাই আমরা বনবিভাগ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি এই ভূমিদস্যু বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা শফিউল আলমকে বারবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...