শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মানুষের পাশে দেখা যাইনা বিএনপিকে, ভোট আসলে লাফালাফি করে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার সময়ে এবং বন্যাসহ নানা দূর্যোগ-দূর্বিপাকে বিএনপিকে সাধারন মানুষের পাশে দেখা যাইনা। কিন্তু ভোট আসলে বড় বড় কথা বলে, নানা ধরনের শ্লোগান দেয় আর লাফালাফি করে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় লোকমান চেয়ারম্যান মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু।
ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ এক একটি ইউনিয়নের চার-পাঁচ হাজার মানুষ ভাতা পাচ্ছে। আবার একটি বাড়ি একটি খামারের মাধ্যমে সাধারণ মানুষ যে টাকা জমায়, সরকার তার দ্বিগুণ দিচ্ছে।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ ফ্রি দিচ্ছে, বছরের শুরুতে বিনাপয়সায় বই দিচ্ছে। এসব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার, নৌকা প্রতীকের সরকার।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় না আসলে এসব বন্ধ হয়ে যাবে। যেভাবে ৯৬ সালে শেখ হাসিনার চালু করেছিল বলে কমিউনিটি ক্লিনিক গুলো বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। ভাতা দেয়ার ক্ষেত্রেও তারা নানা অনিয়মের আশ্রয় নিয়েছিল।

আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে এসব আবার চালু করেছে। তাই সাধারণ মানুষের উন্নয়ন এবং দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতী, ইফতেখার হোসেন বাবুল, মুহাম্মদ আলী শাহ, জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, চেয়ারম্যান মো. নূর উল্লাহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...