বান্দরবানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষন কমান্ডার দিদার হোসেন চম্পাই সহ ৯ জঙ্গিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
তারা হলেন- পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার মোঃ দিদার হোসেন মাসুম প্রকাশ চম্পাই (২৫), আল আমিন সর্দার প্রকাশ আব্দুল্লাহ বাহাই (২৯,), সাইনুন রায়হান প্রকাশ হুজাইফা (২১), তাহিয়াত চৌধুরী পাভেল প্রকাশ হাফিজুল্লাহ,রিতেং (১৯), মোঃ লোকমান মিয়া (২৩),মোঃ ইমরান হোসেন প্রকাশ সাইতোয়াল,শান্ত (৩৫), মোঃ আমির হোসেন (২১), মোঃ আরিফুর রহমান প্রকাশ লাইলেং(২৮), এবং শানিম মিয়া প্রকাশ বাকলাই (২৪)।
পুলিশ জানায়, ১২ই মার্চ (রবিবার) ভোরে টংকাবতী এলাকায় র্যাবের অভিযানে ৯ জঙ্গি কে গ্রেফতার সহ বিপুল পরিমাণ অস্ত্র,গোলাবারুদ উদ্ধার হয়।তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বান্দরবান সদর থানায় মামলার করা হয়।
