শনিবার, ১৩ জুন ২০২৬

মেহেদীবাগে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মেহেদী বাগ এলাকায় একটি মাদ্রাসা থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা সাগে ৭টা দিকে দামপাড়ার মেহেদী টাওয়ারের এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছাত্রের নাম সাবিব সায়হান (৯)। তার পিতার নাম মশিউর রহমান। দারুস সফা মাদ্রাসা নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেনীতে পড়তো নিহত সাবিব।

নিহত শিশুর সাবিবের গ্রামের বাড়ী কুমিল্লায়, সে তার বাবা মার সঙ্গে নগরীর দামপাড়া পল্টন রোড়ে বাসায় বাসায় থাকতো। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে আমাদের টিম গেছে। তারা ফিরলে বিস্তারিত বলতে পারবো।

নিহত শিশুর বাবা মশিউর রহমান বলেন, প্রতিদিন আমি আমার ছেলেকে সকালে মাদ্রাসায় দিয়ে আসি আর সন্ধ্যায় বাসায় নিয়ে যাই। আজ সন্ধ্যায় মাদ্রাসায় গিয়ে দীর্ঘক্ষ অপেক্ষা করে ছেলে নীচে না নামলে আমি শিক্ষকদের বললে তারা বলে তারা বলে পাঠাচ্ছি। আরেকজন বলে বাথরুমে গেছে। চলে আসবে।

এভাবে প্রায় ২০ মিনিট পর এক ছাত্র উপর থেকে আমাকে বলে আঙ্কেল তারাতাড়ি উপরে আসুন সাবিবের অবস্থা ভালো না। তখন আমি দৌড়ে ৩য় তলায় পর্যন্ত গিয়ে দেখি তারা আমার ছেলেকে ধরাধরি করে নীচে নামিয়ে হাসপাতালে নিচ্ছে। জানতে চাইলে বলে গলায় ফাঁস দিয়েছে।

তখন দ্রুত ম্যাক্স হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

মশিউর রহমান বলেন, আমার এই ছোট ছেলে কখনও আত্মহত্যা করতে পারে না। আমি তার গলায় ও মুখে গালে আঘাতের চিহ্ন দেখেছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুমে প্রায় নয় হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের অভিযানে ৮ হাজার ৫০০...

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

আরও পড়ুন

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...