শনিবার, ৮ আগস্ট ২০২৬

জঙ্গি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে জঙ্গিদের আস্তানায় অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস অভিযানের ফলে জঙ্গি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। তারা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়েও কাজ চলছে।

সোমবার (১৩ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক নারী দিবসে ‘নারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে আইজিপি আরও বলেন, মূলত পাহাড়ের গহীন জঙ্গলে জঙ্গিরা আস্তানা গেড়েছিল। এমন তথ্যেই আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি। সেখানে জঙ্গিদের সঙ্গে পুলিশের দফায় দফায় হামলা সংঘর্ষ কিংবা গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তারপরও পুলিশ পিছু না হটে সেখান থেকে জঙ্গিদের গ্রেপ্তার এবং অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় জঙ্গিরা যেন আর আস্তানা গড়তে না পারে সে বিষয়ে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সিদ্দিক বাজার ও সাইন্সল্যাবে যে দুটি ভবন বিস্ফোরণের ঘটনা ঘটেছে; সেখানে পুলিশের একাধিক ইউনিট তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। তবে এখনও পর্যন্ত এ দুটি ঘটনায় নাশকতার কোনও আলামত কিংবা বিস্ফোরক পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা মনে করছি, জমে থাকা গ্যাস থেকেই এ ধরনের বিস্ফোরণ ঘটেছে। তারপরও যদি কিছু পাওয়া যায় তা পরবর্তীতে জানানো হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...