শনিবার, ৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ৫ বেকারিকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ীর যুগী চাঁদ মসজিদ লেনের পাঁচটি বেকারিকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে বিউটিফুল সুপার বেকারিকে ৪ লাখ, মাহফুজ বেকারিকে ৪ লাখ, প্রগতি বেকারিকে ৫ লাখ, চট্টলা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২ লাখ ও তামান্না বিস্কুট অ্যান্ড কনফেকশনারিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (১২ মার্চ) নিরাপদ খাদ্য আইন, বিএসটিআই আইন এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে এসব জরিমানা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. ইকবাল হাসান।

অভিযানে অংশ নেওয়া বিএসটিআইয়ের কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসটিআই সনদ, পণ্য মোড়কজাতকরণ সনদ, ওজন পরিমাপ যন্ত্রের ভেরিফিকেশন সনদ, স্যানিটারি সনদ, কর্মীদের ফিটনেস সনদ ইত্যাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পৃথক পৃথক আইনের মামলায় এসব জরিমানা করা হয়েছে। অভিযানকালে কয়েকটি বেকারিতে একই তেল বার বার ব্যবহার, পোড়া তেলে মাছি তেলাপোকা ভাসতে দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...