রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রামগড় দেড়যুগে চা উৎপাদন বেড়েছে ১০ লক্ষ কেজিতে, পানির অভাব মেটাচ্ছে জলাশয়

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

রামগড় চা বাগানে দেড়যুগে দুই লক্ষ কেজি থেকে উৎপাদন বেড়ে প্রায় ১০ লক্ষ কেজিতে পৌঁছেছে। উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে বাগানের ভিতরের একটি জলাশয়।

প্রকৃতির ভারসাম্যহীন আচরনে যথাসময়ে বৃষ্টি না হওয়ায় পানির অভাবে বাগানের চা গাছগুলো খরায় পুড়ে মরে যাচ্ছিল। অনাবৃষ্টির কারণে প্রচন্ড খরায় ক্ষতিগ্রস্ত বাগানটিকে পুনঃজীবিত করতে জলাশয়টিকে ব্যাবহার উপযোগী করতে সংস্কার করে লেকে রুপান্তর করে কর্তৃপক্ষ। দিবারাত্রি লেক থেকে সেচের মাধ্যমে পানি দিয়ে প্রাণ বাঁচানো হচ্ছে প্রায় ১৪ শ একর আয়তনের বাগানে প্রচন্ড খরায় মৃতপ্রায় চা গাছগুলো। শুধু তাই নয়, আগাম চায়ের কচি পাতা সংগ্রহও চলছে বাগানটিতে। সংশ্লিষ্টরা জানান, শুস্ক মৌসুমে খরার সময় লেক থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি উঠিয়ে ভূ র্গভস্থ স্থায়ী পাইপ লাইন দিয়ে খরায় মরার হাত থেকে রক্ষা করা হচ্ছে চা গাছগুলো। বিশালায়তনের লেক ও স্থায়ী সেচ ব্যবস্থা থাকার কারণে দেড়যুগে দুই লক্ষ কেজি থেকে উৎপাদন বেড়ে প্রায় ১০ লক্ষ কেজিতে পৌঁছেছে বলে জানান তারা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, চা গাছগুলো সবুজ ও সতেজ। গাছে গাছে গঁজিয়েছে নতুন কুঁড়ি। বাগানের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে নয়নাভিরাম সবুজের দৃশ্য। বাগানের কেন্দ্রস্থলে অবস্থিত বিশালায়তনের লেকের পানি ভূ গর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে নিয়ে স্প্রিংকলারের সাহায্যে বৃষ্টিরমত ছিঁটানো হচ্ছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, অনাবৃষ্টি ও খরায় বাগানকে সুরক্ষিত রাখতে বাগানের লেকের পাড়ে ৩৬ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন পাম্প এবং জেনারেটর বসিয়ে বাগানজুড়ে সেচ ব্যবস্থা সচল রাখা হয়েছে। সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাগানের প্রতিটি লাইনে মাটির নীচে থাইল্যান্ড থেকে আনা পাইপ বসানো  হয়েছে। স্থায়ী এ সেচ লাইনের মাধ্যমে আধুনিক যন্ত্র স্প্রিংকলারের সাহায্যে বৃষ্টির মত পানি ছিঁটানো হয়। বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো: জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, স্থায়ী সেচ ব্যবস্থার কারণে অনাবৃষ্টি বা খরায়ও এ বাগানে উৎপাদন থেমে থাকে না। প্রতি বছরের মত এবারও আগাম পাতা চয়ন শুরু হয়েছে। ২০০৪ সালে পেড্রোলো লিমিটেড কোম্পানি বাগনটির মালিকানা নেয়ার সময় উৎপাদনের পরিমাণ ছিল দুই লক্ষ কেজি। এখন উৎপাদন হচ্ছে প্রায় ১০ লক্ষ কেজি। তিনি আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের দেশেও সময়মত পর্যাপ্ত বৃষ্টিপাত হয় না। ফলে এখন আর চা বাগানের গাছ বাঁচাতে বৃষ্টির জন্য প্রকৃতির উপর নির্ভরশীল হওয়া যাবে না। খরা মোকাবেলার জন্য প্রতিটি বাগানেই প্রয়োজনীয় সংখ্যক জলাশয় ও সেচ ব্যবস্থার থাকা দরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিনা খরচে একসাথে ঘর বাঁধলো চার দম্পতি 

কোলাহলমুক্ত এক উঠান, চারপাশে স্বজনদের ভিড়, আর মাঝখানে হাসি-আনন্দে...

বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নাট্যপাড়ায় সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন...

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স...

জাতীয় পার্টি রাজনৈতিক ময়দানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে: আলহাজ্ব আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট...

আরও পড়ুন

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স দুবাই থেকে আসা ফ্লাইদুবাইর যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন সিগারেট উদ্ধার...

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে মে মাসে ঘোষণা করবে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি!এই সত্যটি সবার সামনে আবারো নতুন করে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার,চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা...

বোয়ালখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১১ এপ্রিল ) দুপুরে উপজেলার...