শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণে নাশকতার তথ্য মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো নাশকতা চেষ্টার তথ্য মেলেনি।

শনিবার (১১ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা এ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে। সেখানে আমরা এখন পর্যন্ত কোনো নাশকতার প্রচেষ্টা দেখিনি।

নাশকতা পরিকল্পনার কোনো সংবাদও আমাদের কাছে আসেনি। প্রতিটি জায়গায় আমাদের বিশেষজ্ঞ দল, বোম্ব ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল কাজ করছে। তারা কোনো বিস্ফোরণে এখন পর্যন্ত বিস্ফোরকের সন্ধান পাননি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত অনুসন্ধান চলছে। আমাদের ধারণা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গুলিস্তানের সিদ্দিকবাজারের ঘটনাটি এমনটাই অনুমান করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাসহ অন্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...