বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাঙ্গামাটিতে চম্পা চাকমার হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সচেতন রাঙ্গামাটিবাসী ও ‘পদক্ষেপ’ এনজিওর কর্মকর্তারা।

শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় শহরের জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা এ দাবি জানিয়েছেন।

বক্তারা বলেন, চম্পা চাকমা খুন হওয়ার ৭ দিন পেরিয়ে গেলেও চিহ্নিত খুনিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজে খুনির নাম পরিচয় শনাক্ত হওয়া সত্বেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। যে দেশে নারীর নেতৃত্ব দেশ চলে সে দেশে প্রকাশ্যে একজন নারীকে ছুরিকাঘাত করে ৭দিন পরও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসানের বখতেয়ারের সভাপতিত্বে রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, এনজিও সংস্থা ‘পদক্ষেপ’র কর্মী বিদুষী চাকমা, হাসান আলী, রাশেদা ইসলাম, ছাত্রনেতা সুমন চাকমা, শিক্ষার্থী উলেশিং মারমা ও কুর্নিকোভা চাকমা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত রোববার (৫ মার্চ) রাত আটটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হন রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গার মেয়ে চম্পা চাকমা (২৬)। সে ‘পদক্ষেপ’ এনজিওর রাঙ্গুনিয়া শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...