বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে সোলার ফ্রান্সিং প্যানেলের উদ্বোধন ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান

হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করে বন্ধু্ত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে: শাহাব উদ্দিন

কাপ্তাই প্রতিনিধিঃ

হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করে বন্ধু্ত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। 

শুক্রবার (১০ মার্চ) বিকেলে কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্কে  বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর কালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

তিনি আরোও বলেন,  বন্য হাতির আবাসস্থল ছিল কিন্তু আমরা তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলেছি। বনে খাবার না পেয়ে হাতি লোকালয়ে আসছে। তিনি বলেন, নতুন করে আমাদেরকে তাদের আবাসস্থলকে নিরাপদ রাখতে হবে। বনের মধ্যে আমাদের হাতির খাবার তৈরী করতে হবে। হাতি যে খাবার গুলো খায় সেই সকল গাছ রোপন করতে হবে। তিনি বন এলাকায় বসবাসকারী অনুরোধ জানিয়ে বলেন, হাতির সাথে আপনারা দ্বন্দ্ব জড়াবেন না। আপনাদের যে ক্ষতি হবে তা আমরা ক্ষতিপুরণ দেয়া চেষ্টা করবো।

রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন,, চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল কৃষ্ণ  দাস, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, কাপ্তাই সিএমসির  সভাপতি কাজী মাকসুদুর রহমান  বাবুল।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ মোঃ শোয়েব খান।

পরে কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ ১৫ টি পরিবারের মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার  ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন মন্ত্রী ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...