সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ: আইনমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে। তবে নতুন করে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পায়নি আইন মন্ত্রণালয়। আবেদন পাওয়ার পর মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক

রোববার (৫ মার্চ) দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গত বছর ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২৪ মার্চ মুক্তির মেয়াদকাল শেষ হচ্ছে।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর ৩০ অক্টোবর এই মামলায় আপিলে তার সাজা বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

একই বছরের ২৯ অক্টোবর আরেক দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...