বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বন্ধ করতে হবে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বন্ধ করতে হবে। কেন এই রেষারেষি? একই দল করে, একই রাজনীতি আর আদর্শের অনুসারী হয়ে কেন আমাদের মধ্যে পাল্টাপাল্টি। আমি তরুণ তুর্কিদের নিয়ে মাঝেমধ্যে দুশ্চিন্তায় পড়ি। এ সব পত্রিকায় যখন দেখি আমরা লজ্জ্বা পাই।’

তিনি বলেন, ‘তবে আমি একটা কথা বলে রাখি, শেখ হাসিনা জিরো টলারেন্স অপকর্মের বিরুদ্ধে। এই অবধি কাউকে তিনি ক্ষমা করেননি। যারা অপরাধ করেছে, তাদের তিনি শাস্তি দিয়েছেন।’

ওবায়দুল কাদের শনিবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে প্রয়াত মোসলেম উদ্দিন আহমদের স্মরণসভায় নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘এই হত্যার সঙ্গে যারা জড়িত, সকলেই ছাত্রলীগের। ক্ষমা পাননি একজনও। বিশ্বজিত হত্যায় সব ছাত্রলীগ জড়িত ছিল। ছাত্রলীগ পরিচয়ে একজনও ক্ষমা পাননি। শেখ হাসিনা কাউকে ছাড় দেবেন না। ছাত্রলীগের নামে সবখানে যা হচ্ছে, এসব কষ্ট দেই আমাদের।’

প্রয়াত মোসলেম উদ্দিন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মোসলেম উদ্দিনের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমার জহুর আহমেদ চৌধুরীর কথা মনে পড়ে। মনে পড়ে এম এ হান্নান, আখতারুজ্জামান চৌধুরী বাবু, এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কথা।’ প্রয়াত মোসলেম উদ্দিনের দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন বলে উল্লেখ করে তার বিভিন্ন কার্যক্রমের স্মৃতিচারণ করেন ওবায়দুল কাদের।

শোক সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী এমপি, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম প্রমুখ।

এদিকে, শোকসভা শেষে কনভেনশন হল থেকে বের হওয়ার সময় ভিড়ের চাপে কাচের দরজা ভেঙে আহত হয়েছেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...