বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বিএনপি অস্তিত্বহীন রাজনৈতিক দল: বাহাউদ্দিন নাছিম

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, সেটা সময়ই বলে দেবে তারা আন্দোলনকারী নাকি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে সরকারের সঙ্গে রয়েছে।

বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। দেউলিয়া হওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায় না। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তা প্রতিহত করা হবে।

কারণ অতীতে তারা নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। তাহলে সরকার পরিচালনা করার সুযোগ আছে।

কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে। এজন্য মাঠে-ময়দানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভোটের রাজনীতিকে জোরদার করার জন্য কাজ করে যাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে...

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেম বিদেশি অস্ত্র সহ গ্রেফতার

সীতাকুণ্ড সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী নলা কাশেমকে বিদেশি অস্ত্র সহ...

আরও পড়ুন

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে মাটি খননের সময় মাটি ধসে পড়ে দুই শ্রমিক...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...