বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে গণপরিবহন চাঁদাবাজ সিন্ডিকেটের ৫ জনকে গ্রেপ্তার করল র‌্যাব

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

কক্সবাজারে গণপরিবহন ভিত্তিক চাঁদাবাজ সিন্ডিকেট প্রধানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কক্সবাজার শহরতলির লিংক রোড স্টেশন থেকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চাঁদাবাজির সময় হাতেনাতে ১০ হাজার ২০০ টাকাসহ তাদের আটক করা হয়েছে।গ্রেপ্তার হওয়া চাঁদাবাজ চক্রটির প্রধান হচ্ছেন স্থানীয় জামায়াত রুকন তাহের আহমদ সিকদার (৫০) নামের একজন আইনজীবী।

তিনি কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহির হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া চক্রের সদস্যরা যথাক্রমে লিংক রোডের বাসিন্দা তাহের আহমদ সিকদার, টেকনাফের গিয়াস উদ্দিন (৩৫), রামুর সুজন বড়ুয়া (৪২), লিংক রোডের ওবায়দুল করিম (৪০) ও উখিয়ার শাহজাহান (৪৮)।র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক রাতে জানান- ‘আটক হওয়া চাঁদাবাজ চক্রের সদস্যরা দেশের নানা প্রান্ত থেকে পর্যটন শহর কক্সবাজারে আসা প্রতিটি যানবাহন থেকে ১০০/২০০ থেকে এক হাজার টাকারও বেশি টাকা আদায় করে আসছিলেন। চাঁদা না দিলে তাদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়।’তিনি জানান, কক্সবাজার শহরের বিভিন্ন যাত্রীবাহী বাসের কাউন্টার থেকেও হুমকি-ধমকি দিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমিক লীগ নেতা জহির হত্যা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তাহের সিকদার তিনি চাঁদাবাজ চক্রটি নতুন করে গড়ে তোলে নেমে পড়েন চাঁদাবাজিতে। তিনি হত্যা মামলা ছাড়াও বিস্ফোরক ও নাশকতাসহ বিভিন্ন থানায় আরো ৬টি মামলার আসামি।কক্সবাজারের শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক (জিএম) খোরশেদ আলম শামীম বাদি হয়ে এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।প্রসঙ্গত, গত শনিবার অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের পক্ষে সাধারণ সম্পাদকের পদে প্রার্থী ছিলেন অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার। তবে নির্বাচনে তিনি পরাজিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...