বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে পরিসংখ্যান দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

” পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যে  সারাদেশে একযোগে পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস।

তারই ধারাবাহিকতায় সোমবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

এই উপলক্ষে সোমবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালীর বের করা হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষ “কিন্নরি”-তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে এবং তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা

মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, পরিসংখ্যান কর্মকর্তা মো: ফজলে রাব্বি মজুমদার প্রমুখ।

এদিকে আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সূচক উন্নয়ন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন কার্যক্রম নিয়ে ভিডিও প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। পরবর্তীতে পরিসংখ্যান কর্মকর্তা বিবিএসের বিভিন্ন কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া পরিসংখ্যান দিবস এবং জাতীয় ভাবে পরিসংখ্যানের গুরুত্বারোপ, বিভিন্ন ডাটার মান উন্নয়ন, জাতীয় জীবনে কোয়ালিটি ডাটার প্রয়োগ সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

এছাড়া সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পরিসংখ্যান ব্যুরোর গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, জাতীয় জীবনে পরিসংখ্যান ব্যুরো এবং তাদের যে কার্যক্রম সমূহ তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি পরিসংখ্যান ব্যুরো যে শুধু জনশুমারিই করে তা নয় এর বাইরে কৃষি শুমারি,তাঁত শুমারি, অর্থনৈতিক শুমারি, প্রতিবন্ধী জরিপ, শ্রমশক্তি জরিপ, আইসিটি জরিপ, এসভিআরএস সহ অসংখ্য জরিপ ও শুমারি কার্যক্রম পরিচালনা করে সে বিষয়ে তাৎপর্য তুলে ধরেন। পরিশেষে তিনি কাপ্তাই উপজেলায় পরিসংখ্যানের বিভিন্ন ডাটা ও তার কোয়ালিটি বৃদ্ধি সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...