মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন, জাহাঙ্গীরের প্রার্থিতা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি সোমবার ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন।

এ উপনির্বাচনে অংশ নিতে গত ১৯ ফেব্রুয়ারি ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছায়ের পর তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান ও কাজী আয়েশা ফারজানা। ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলমের মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...

পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের পটিয়ায় সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া থানার জলুয়ার দীঘির পাড়...