মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণের বড় দরপতন

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রায় এক মাস ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেই চলেছে। ধারাবাহিকভাবে দাম কমতে কমতে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। শুধু গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩০ ডলার।

চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮২৪ ডলার। এরপর দফায় দফায় দাম বাড়তে বাড়তে ফেব্রুয়ারির প্রথমদিন প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯৫০ ডলারে উঠে যায়। তবে এরপর থেকেই আবার স্বর্ণের দাম কমতে শুরু করে।

দেশের বাজারে সর্বশেষ গত ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম পুনঃনির্ধারণ করা হয়। সেসময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯২ হাজার ২৬২ টাকা নির্ধারণ করা হয়। বিশ্ববাজারে তখন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬৬ ডলার। এখন তা কমে এক হাজার ৮১০ ডলারে নেমে এসেছে।

অর্থাৎ দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫৬ ডলার কমে গেছে। এর মধ্যে শুধু গত এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩০ ডলার। আর মাসের ব্যবধানে কমেছে ১৩৫ ডলার।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও এখনই দেশের বাজারে দাম কমাচ্ছে না বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ গণমাধ্যমকে বলেন, আমরা দাম নির্ধারণ করি স্থানীয় বাজারের পাকা স্বর্ণের দামের ওপর নির্ভর করে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে পাকা স্বর্ণের দাম খুব একটা কমেনি। তাছাড়া ডলারের দামও বেশি। আরও কয়েকদিন পর্যবেক্ষণের পর স্বর্ণের দাম পুনঃনির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত নেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও পুনর্বাসনে...