শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার নির্বাচনের প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের আইন অনুযায়ী কেউ দুই বছরের বেশি শাস্তিপ্রাপ্ত হলে তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুই বছরের অনেক বেশি সময় সাজাপ্রাপ্ত হয়েছেন। সুতরাং তার নির্বাচন করার প্রশ্নই আসে না।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে শারীরিক অবস্থা ও বয়স বিবেচনায় কারাগারের বাইরে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্তানুযায়ী তিনি রাজনীতিও করতে পারেন না।

তিনি বলেন, যেই শর্তে তাকে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই শর্তের মধ্যে তার রাজনীতি করার অনুমতি নেই। শর্তের মধ্যে বলা আছে তিনি ঘরে থেকে চিকিৎসা নেবেন এর বাইরে অন্য কিছু করতে পারবেন না। সুতরাং তার রাজনীতি করতে পারারও কথা নয়।

তথ্যমন্ত্রী বলেন, কেউ যদি বলে থাকে বলতে পারে, তবে আমি যতদূর জানি, আইন-কানুন বুঝছি এবং আমি এ বিষয়ে অনেক খোঁজখবর নিয়েছি, শর্তানুযায়ী তিনি শুধু চিকিৎসা নিতে পারবেন, কিন্তু তার রাজনীতি করতে পারার কথা নয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...