সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কালুরঘাটে ফেরি চলবে মার্চে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি সার্ভিস উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফেরি সার্ভিস চালুর কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

তিনি বলেন, এখানে তিনটি ফেরি রয়েছে। দুটি ফেরি নদীর দুপাশ থেকে চলবে। একটি রিজার্ভ থাকবে। ফেরি সার্ভিস চালু হলে কালুরঘাট সেতুর উভয় পাশের যানজট স্বাভাবিক হবে।

ফজলে করিম এমপি বলেন, ফেরি চালু হয়ে গেলে আমরা সেতুর কাজ ধরবো। সেতুটা শক্তিশালী করবো।

এ ফেরি সার্ভিস নতুন সেতু পাওয়া পর্যন্ত চালু থাকবে। সেতু মেরামতের কাজটা শেষ হয়ে গেলে ট্রেন চলাচল শুরু হবে। এখন যে সেতুটি রয়েছে সেটি দিয়েই কক্সবাজার রুটের ট্রেন চলাচল করতে পারবে।
নতুন সেতু নির্মাণের বিষয়ে তিনি বলেন, নতুন যে সেতুটা হবে- সেটাতে আগে শুধু ট্রেন যাওয়ার কথা ছিল।

পরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, গাড়ি ও ট্রেন একসঙ্গে যাবে। আগে ছিল সাড়ে ৭ মিটার। এখন সেটি ১২ মিটার উচ্চতায় হবে। আগে যে খরচ ছিল তার চেয়ে দ্বিগুণের বেশি লাগবে এখন। তাই সেতুর কাজটা এ বছর হবে না।

আগামী বছরের শুরুর দিকে কাজ আরম্ভ হবে। কক্সবাজার লাইনে যে ট্রেনগুলো চলবে সেগুলোর ইঞ্জিন ওজনে একটু বেশি হবে। তাই কালুরঘাট সেতুতে এলেই গতি কমিয়ে চলাচল করবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, মাঠ পর্যায়ে কাজ শেষ করে প্রাথমিক প্রতিবেদন আমাদের কাছে দিয়েছে, সেটি আমরা দেখেছি। তাদের স্টাডি শেষ পর্যায়ে। পূর্ণাঙ্গ প্রতিবেদন দিলেই আমরা কাজ শুরু করবো। পুরাতন কালুরঘাট সেতু মেরামত করে এই সেতুতেই কক্সবাজার রুটের ট্রেন চলবে।

এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব...

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দুই হাজার মসজিদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু প্রতিরোধে প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালাবে জেলা প্রশাসন। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এ কার্যক্রম...

চট্টগ্রামে ২৫০০ এর বেশি ক্যান্সার রোগীকে রেডিওথেরাপি দিয়েছে এভারকেয়ার

ক্যান্সার চিকিৎসায় চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের মানুষের জন্য বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস...

চট্টগ্রামে হিজড়া গুরুমা মৌসুমী হত্যার প্রধান অভিযুক্ত মোমিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় হিজড়া সম্প্রদায়ের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়াকে (৫২) হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে,...

চট্টগ্রামের ক্রিকেটারদের জন্য নান্নুর উদ্যোগ: মাঠে গড়াচ্ছে চার দলের টি-২০ টুর্নামেন্ট

সারাদেশের মত চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও চলছে চরম স্থবিরতা। নানা সব ইভেন্টের পাশাপাশি ক্রিকেটও তার বাইরে নয়।২৪ এর পর মাঠে গড়ায়নি চট্টগ্রামের কোন লীগ। ঢলে নানা...