সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি নিজেরাও মরতে চায় বাংলার মানুষকেও মারতে চায়: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নিজেরাও মরতে চায়, বাংলার মানুষকেও মারতে চায়। পদযাত্রার নামে তারা সারাদেশে বিশৃঙ্খলা, অরাজকতা তৈরি করার মাধ্যমে এখনি সরকারকে নামাতে চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির এটা পদযাত্রা না এটা মরণ যাত্রা।

আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ মুড়িয়ালা পুলহাট উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে মির্জা ফখরুলরা ঝোপ বুঝে কোপ মারতে চাচ্ছে। তারা দেশের কর্মকান্ড থামিয়ে দিতে রাস্তা অবরোধ, পদযাত্রার মত কর্মসূচি দিয়ে মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী এস.এম শাহীনুর ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈয়মুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান হাবিবসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালের পহেলা অক্টোবরের নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালানো হয়েছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। সেসব বিষয় মির্জা ফখরুলরা এখন সব ভুলে গেছে। তিনি বলেন, আজকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েছে। এই সোনার বাংলাকে ধরে রাখতে হবে।

সে জন্যই এই পুলহাট মুড়িয়ালা উচ্চ বিদ্যালয়ের যে একাডেমিক ভবন আজ উদ্বোধন করেছি, এই ভবন থেকে আগামী দিনে সোনার মানুষ তৈরি হবে। তবেই আমরা সোনার বাংলাকে ধরে রাখতে পারবো।

প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জস্থ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৭তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...