বুধবার, ৫ আগস্ট ২০২৬

খুলশি মার্টের ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১০ দিন ব্যাপী বিক্রয় উৎসব 

নিজস্ব প্রতিবেদক

সাফল্যময় অগ্রযাত্রায় ১৭ তম বর্ষপূর্তি উদযাপন করছে বন্দরনগরী চট্টগ্রামের প্রথম এবং বৃহদ আন্তর্জাতিক মানের সুপার স্টোর ‘খুলশি মার্ট ‘। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে ১০ দিন ব্যাপী বিক্রয় উৎসব। এই উৎসবের আওতায় চট্টগ্রামের মধ্যে সবচেয়ে কম মুল্যে (কিলার প্রাইচে) নির্দিষ্ট পণ্য কেনার সুযোগ পাবেন ক্রেতারা। এছাড়া প্রতিদিন ১০জন সৌভাগ্যবান ক্রেতা পাবেন সম্পুর্ণ বিনামুল্যে খুলশি মার্ট থেকে শপিং করার সুযোগ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় খুলশি মার্ট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১৭ তম বর্ষপূর্তি ও ১০দিন ব্যাপী বিক্রয় উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক ও ফিতা কেটে বিক্রয় উৎসবের উদ্বোধন করেন খুলশি মার্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী। এই সময় নগরীর বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যাক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খুলশী মার্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, ১৭ বছর আগে বন্দরনগরী চট্টগ্রামে প্রথম প্রাশ্চাত্যের আদলে প্রতিষ্ঠিত হয় সুপার শপ খুলশি মার্ট। এর মাধ্যমে চট্টগ্রামের মানুষ একই ছাদের নিচে স্বাচ্ছন্দে কেনা-কাটা করার সুযোগ লাভ করে। খুলশি মার্টের এই ধারনা এখন চট্টগ্রাম শহরে সফলভাবে বিস্তৃত। সাফল্যময় অগ্রযাত্রায় খুলশি মার্ট আজ ১৭ তম বর্ষপূর্তি উদযাপন করছে।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, গত বছর আমরা ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘রোড টু সাসটেইনিবিলিটি’ ক্যাম্পেইন শুরু করেছিলাম। সেই লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আমরা। আগামী ২০২৫ সালের মধ্যে খুলশি মার্ট একটি গ্রীণ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে। এই লক্ষ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় খুলশি মার্ট প্রতিষ্ঠা করেছে একটি গ্রীণ ফরেস্ট। এছাড়া চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় মিনি ফরেস্ট ও ইকো লাইব্রেরী প্রতিষ্ঠা করার জন্যও কাজ করছে খুলশি মার্ট।

মার্ট প্রমোটরস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গুলশানা আলী বলেন, আমরা ব্যবসা করে শুধুমাত্র মুনাফা অর্জনকে প্রাধান্য দেই না। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে চাই। সেই লক্ষ্যে খুলশী মার্টকে একটি গ্রীন কোম্পানি হিসেবেই প্রতিষ্ঠা করতে চাই। খুলশি মার্ট বর্তমানে পলিথিনের ব্যবহার প্রায় ৮০ শতাংশ কমিয়ে এনেছে। এটি শতভাগ বন্ধ করতে কাজ করছি আমরা। কার্বন নিঃসরনের মাধ্যমে আমরা পরিবেশের যতটুকু ক্ষতি করছি তার ক্ষতিপূরন হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠানকেই সবুজায়নে এগিয়ে আসতে হবে।

খুলশি মার্টের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার শাখের হোসাইন জানান, ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ১০ দিন ব্যাপী বিক্রয় উৎসবে খুলশী মার্ট থেকে শপিং করলেই প্রতিদিন ১০ জন ক্রেতা ফ্রি শপিং-এর সুযোগ পাবেন। মাত্র ১ হাজার টাকার শপিং করে একটি গেম শো-তে অংশ নিয়ে বিজয়ী হওয়ার মাধ্যমে ফ্রি শপিং-এর সুযোগ পাবেন ভাগ্যবান ক্রেতা। এছাড়া থাকবে বিভিন্ন ধরনে ভ্যালু প্যাক গিফট, বিভিন্ন পণ্যের উপর নির্দিষ্ট ছাড়ের পাশাপাশি সমগ্র চট্টগ্রামের মধ্যে সবচেয়ে কম মুল্যে (কিলার প্রাইচে) নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি করবে খুলশি মার্ট।

খুলশি মার্টের ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন জানান, চট্টগ্রাম নগরবাসী এবং দেশি-বিদেশী ক্রেতাদের নিত্য চাহিদা মেটাতে ১৬ বছর পূর্বে অভিজাত খুলশি এলাকায় পথচলা শুরু করে খুলশি মার্ট। পণ্যের শতভাগ গুণগত মান এবং সেরা দামে সেরা পণ্যটি ক্রেতাদের হাতে তুলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে খুলশি মার্ট যাত্রা শুরু করেছিলো, সেই লক্ষ্য সমান ভাবে ধরে রাখতে সক্ষম হয়েছে। এই কারনে চট্টগ্রাম নগরবাসী এবং বিদেশী ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে খুলশি মার্ট। আগামী ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত খুলশি মার্টের বিক্রয় উৎসব চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টার কিছু পরে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা...