ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ছকিনা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাইন্দং চামারদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতর বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সাপমারা গ্রামে।
দুর্ঘটনার পর পথচারীরা ছকিনা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, নিহত ছকিনা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল ছকিনা খাতুনকে ধাক্কা দেয়।শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
