সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বইমেলায় বইপ্রেমীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের অমর একুশে বই মেলায় সাপ্তাহিক ছুটির দিনে আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তরুণ-তরুণীরা। মেলার প্রথম দিন থেকেই বইপ্রেমীদের উৎসাহ লক্ষ্যণীয়।

কেউ এসেছেন পরিবার নিয়ে, বন্ধু-বান্ধবীর সঙ্গে, আবার কেউ এসেছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে। বিকালে শিশু ও বড়দের আগমনে মুখরিত হয়ে উঠে বইমেলা প্রাঙ্গণ। সাংস্কৃতিক আয়োজনে মুখর বইমেলা। কবিতা আবৃত্তি, গানের আসরে জমে উঠেছে পুরো এলাকা।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা ঘুরে দেখা যায়, সব বয়সী বইপ্রেমীদের ভিড়।

স্টলে বই হাতে নিয়ে মলাট উল্টিয়ে দেখছিলেন তারা। পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে পাঠকরা স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন। একসঙ্গে বসে লেখক ও বইপ্রেমীরা জমিয়েছেন আড্ডা।

মেলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিল্লাল হোসেন বলেন, ছুটির দিনে মেলায় প্রচুর ক্রেতা-দর্শনার্থী। বইয়ের প্রতি এতো মানুষের টান দেখে ভালোই লাগছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের বইমেলায় স্টলের সংখ্যা এবার বেড়ে দাঁড়িয়েছে ১৪০টি । আগেরবার ছিল ১২০টি। ঢাকা ও চট্টগ্রামের মিলিয়ে ১০৮টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিচ্ছে। ২১ দিনব্যাপী এ বইমেলার দশম দিন আজ।

বইমেলার পাশেই জিমনেশিয়াম হলে থাকছে প্রতিদিন রবীন্দ্র ও নজরুল উৎসব, ছড়া ও কবিতা পাঠের আসর এবং বসন্ত উৎসবসহ নানা আয়োজন।

মেলায় পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধের ওপর লিখা উপন্যাস, গল্প, বাঙালির ইতিহাস ঐতিহ্য, চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাস, ছোটদের গল্প ও কবিতার বই, বড়দের জন্য রয়েছে কবিতার বই, গল্প, উপন্যাস।

মেলায় অনিন্দ্য প্রকাশনী, প্রথমা, বাতিঘর, সাহিত্য বিচিত্রা, চন্দ্রবিন্দু, চট্টগ্রাম প্রেস ক্লাব, ইউপিএল সহ বিভিন্ন বুথের পাশাপাশি নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মঞ্চ ও সেলফি কর্নার রয়েছে।

মেলা পরিষদের কক্ষ, সুপরিসর মিডিয়া সেন্টার, হেলথ কর্নার, ফায়ার সার্ভিস, অভ্যর্থনা কক্ষ, টিভি বুথ, এটিএম ব্যাংকের বুথ, সার্বক্ষণিক সেবা ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের সার্ভিস বুথ রয়েছে।

বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) বলেন, মেলায় ক্রেতার উপস্থিতি দিন দিন বাড়ছে, বইপ্রেমীরা ভিড় করছেন। আমরা আশাবাদি, মেলায় বইপ্রেমীদের ভিড় শেষ দিন পর্যন্ত থাকবে। বিকিকিনিও ভাল হচ্ছে।

বন্ধের দিন শুক্র-শনিবার বেশি মানুষ আসে। বইমেলা শুরুর পর পাঁচ দিনে ১৫ লাখ ৩৫ হাজার ৫৮০ টাকার বই বিক্রি হয়েছে ১০৮ প্রকাশনার স্টলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...