ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মুরগীর খামারসহ ২ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্ণরুপে ভষ্মিভূত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের ভাঙ্গাদীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়,হঠাৎ আগুন দেখা দেয়ায় স্থানীয় মসজিদের মুসল্লীরা এগিয় যায় এবং আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মুরগীর খামারের ২ সহস্রাধিক মুরগী পুড়ে যায়। একই সাথে খামার সংলগ্ন দুইটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ লক্ষাধিক টাকা বলে জানাগেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
