রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটা এলাকায় বুধবার দিবাগত অগ্নিকাণ্ডে নিজ ঘরে দগ্ধ হয়ে মৃত্যুুবরণ করেন প্যারালাইসিস রোগী আবু তাহের(৭০) । সে সময় অগ্নিকাণ্ডে তার ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা প্রদান করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
চন্দ্রঘোনায় অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃত্যু
তিনি ঐ এলাকায় পরিদর্শনে গিয়ে সরকারের দুর্যোগ অধিদপ্তর হতে নিহত আবু তাহের এর পরিবারের সদস্যদের মাঝে নগদ ২০ হাজার টাকা, ৩০ কেজি চাল এবং ২টি কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ইউপি সদস্য স্বপন বড়ুয়া ও সংরক্ষিত মহিলা সদস্য আথুই তনচংগ্যা উপস্থিত ছিলেন।
