চট্টগ্রামে খাস জমি উদ্ধার ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নগরীর বিভিন্ন পাহাড়ে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ বিকালে সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন
অভিযানে আরও ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল ও সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
নগরীর খুলশী এলাকায় বেশ কয়েকটি পাহাড়ে সরকারী জায়গা দখল করে অবৈধভাবে বসবাস করছে। প্রায় ১০ একর খাস জমি এভাবে ভূমিদস্যুদের কুক্ষিগত আছে। সেগুলো দ্রুততার সাথে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারী জায়গা উদ্ধার করা হবে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বেদখল হওয়া সরকারী জায়গা উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্যে আজকের এই অভিযান। সরকারী জায়গা উদ্ধার করার জন্যে আমরা ইতিমধ্যে কার্যকরী পদক্ষেপ নিয়েছি। কয়েকদিনের মধ্যেই বেদখল হওয়া জায়গা উচ্ছেদ পূর্বক উদ্ধার করা হবে।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাহাড় কাটার বিরুদ্ধে অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে। ইতিমধ্যেই আমরা পাহাড় কাটার সাথে সম্পৃক্ততায় জেল-জরিমানা করেছি। পাশাপাশি নিয়মিত মামলাও করা হচ্ছে। পাহাড় ও টিলা রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
