আনোয়ারায় অবৈধ বালুমহালের বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের গোদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
এ বিষয়ে মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধ বালুমহালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় অবৈধ বালু জব্দ করে মোহাম্মদ শফিকের কাছে নিলামে তিন লাখ ১০হাজার টাকায় বিক্রি হয়েছে।
