বুধবার, ৫ আগস্ট ২০২৬

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাজস্থলী উপজেলার ৭ নং গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৮৪ ঘনফুট অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছেন সেনাবাহিনী।

সোমবার (১৩ ফেব্রুয়ারী ) সকালে কাপ্তাই জোন ( অটল ৫৬বেঙ্গল), জোন কমান্ডার এর নির্দেশে রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের নেতৃত্বে এসব কাঠ জব্দ করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, কলেজ পাড়া এলাকায় দিনের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছেন সেনাবাহিনী।

কাঠ জব্দের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনা স্থল হতে পালিয়ে যায়। আটককৃত গোল কাঠের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা যায়। কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রাজস্থলী অতিরিক্ত রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন-পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে আমরা একক ভাবে কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। আমরা গোপন তথ্যের ভিক্তিতে প্রায় সময় আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে থাকি। ফলে প্রতিনিয়ত কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ।আটককৃত অবৈধ গোল কাঠগুলো রাজস্থলী সদর রেন্জ কে হস্তান্তর করা হয়। এবং বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

এ বিষয়ে ক্যাম্প অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধের জন্য সেনাবাহিনী কঠোর নিজ দায়িত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন,  আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। এর পর ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ প্রাকৃতিক বনজ রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কাজের অভিযান ধারাবাহিতা অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...