বুধবার, ৫ আগস্ট ২০২৬

টেকনাফে বিএনপি – আ.লীগের হামলার ঘটনায় মামলা

এইচ এম ফরিদুল আলম শাহীন ,  কক্সবাজার ব্যুরো

কক্সবাজারের টেকনাফে বিএনপি ও আওয়ামীলীগের কর্মসূচি নিয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করেছে স্থানীয় আওয়ামী লীগ।

শনিবার দিবাগত রাতে এজাহার নামীয় ৩০ জন ও অজ্ঞাত নামা ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হ্নীলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বাদী হয়ে হ্নীলা ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আহমদ প্রকাশ ফান্ডুকে প্রধান আসামী করে এই মামলা রুজু করা হয়।

টেকনাফ থানার ওসি তদন্ত নাসির উদ্দীন মজুমদার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত কোনো আসমীকে আটক করতে পারেনি পুলিশ।

গত ১১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৫ টায় কক্সবাজারের টেকনাফে সড়কের হ্নীলা বাজারে আ’লীগ ও বিএনপির কর্মসূচি নিয়ে হামলা, আ’লীগের ১০ জন নেতাকর্মী সহ আহত হন অন্তত ১৫। গাড়িও ভাংচুর করা হয়। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা বাদী হয়ে মামলাটি রুজু করেন।

জেলা বিএনপি দাবি করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীর হামলা তাদের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এখন উল্টো মিথ্যা মামলা দায়ের করেন তারা

মামলার বাদী পক্ষের সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের হামলায় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবুল হোসেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, মাইন উদ্দিন, মোহাম্মদ সেলিম সহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন। পাশাপাশি হ্নীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর ব্যক্তিগত পাজেরো গাড়িটিও ভাংচুর করে।

টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল বশর জানান, পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসূচি শান্তি সমাবেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে স্থানীয় বিএনপি অস্ত্রধারীরা। যার কারণে আমরা আইনের আশ্রয় গ্রহণ করেছি।

কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ মো. শাহাজাহান চৌধুরী জানান, শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে বিএনপির ৬- ৭ জন নেতাকর্মীকে আহত করেন। সেই সাথে হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর গাড়ী ভাংচুর করা হয়।

উল্টো তারা আমাদের নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেন। মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানান সাবেক ওই হুইপ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...